Sale!

ইউক্লিডের এলিমেন্টসঃ জ্যামিতি ও গণিতবিষয়ক গ্রন্থ- ১ম পর্ব

Original price was: ৳ 740.00.Current price is: ৳ 590.00.

-20%

এলিমেন্টস এর প্রথম ছয়টি গ্রন্থন

বিন্দু আর রেখার সরল অণুতে শুরু হয় যে মহানির্মাণ, প্রথম গ্রন্থনে তা ত্রিভুজ ও সামন্তরিকের সুশৃঙ্খল ভাষায় কথা বলে ওঠে। দ্বিতীয় গ্রন্থনে সেই রূপই ধারণ করে জ্যামিতিক বীজগণিতের অবয়ব, যেখানে রেখাংশরা মূর্ত করে তোলে বিমূর্ত সমীকরণ। তৃতীয় গ্রন্থনের বৃত্তের মাঝে লুকিয়ে থাকে মহাকাশের কক্ষপথ আর মানচিত্রের শেষ ঠিকানা, যার পূর্ণতা আসে চতুর্থ গ্রন্থনের বহুভুজে – স্থাপত্য আর নকশার সুষম জ্যামিতিতে।

পঞ্চম গ্রন্থন এক বিপ্লবী মোড়; সেখানে অমূলদ সংখ্যার জটিল ধাঁধা মিটে যায় ইউডোক্সাসের অনুপাত তত্ত্বে।

আর ষষ্ঠ গ্রন্থনে সেই তত্ত্বই যখন ‘সদৃশতা’ হয়ে ধরা দেয়, তখন জন্ম নেয় ‘সুবর্ণ অনুপাত’ বা গোল্ডেন রেশিও। ক্ষুদ্রের মাঝে বৃহতের আর বৃহতের মাঝে ক্ষুদ্রের এই যে সুমিতি, তা-ই মূলত পার্থেনন থেকে মোনালিসা কিংবা আধুনিক বিজ্ঞানের ত্রিকোণমিতির প্রাণভ্রমরা। ইউক্লিডের এই ছয়টি সোপান কেবল গণিত নয়, বরং মহাবিশ্বের গাণিতিক স্থাপত্যের এক শক্তিশালী ভিত্তিপ্রস্তর। ছয়টি সোপান কেবল রেখা আর কোণের খেলা নয়; এটি ছিল মানুষের চিন্তাশক্তিকে সুশৃঙ্খল করার প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি।

শতাব্দী পেরিয়ে ইউক্লিডের এলিমেন্টসের যে প্রাসঙ্গিকতা তা বাংলাভাষী ‘প্রযুক্তনিমগ্ন’ তরুণ প্রজন্মকে নতুন করে বিস্ময়াকুল করে তুলবে এটিই আমাদের প্রত্যাশা।

Additional information

ভাষা

বাংলা

লেখক

আসিফ

কাভার

হার্ডকাভার

প্রকাশনী

বাংলা একাডেমি

প্রচ্ছদ

আনিসুজ্জামান সোহেল

আইএসবিএন

978-984-07-6636-9

প্রথম প্রকাশ

আষাঢ় ১৪৩৩/ জুন ২০২৬

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইউক্লিডের এলিমেন্টসঃ জ্যামিতি ও গণিতবিষয়ক গ্রন্থ- ১ম পর্ব”

Your email address will not be published. Required fields are marked *