Sale!

ইউক্লিডের এলিমেন্টসঃ জ্যামিতি ও গণিতবিষয়ক গ্রন্থ- ১ম পর্ব

Original price was: ৳ 740.00.Current price is: ৳ 590.00.

-20%

ইউক্লিডের এলিমেন্টস-এর ১৩টি গ্রন্থের প্রথম ৬টি গ্রন্থ নিয়ে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ ও বিশ্লেষণধর্মী গ্রন্থ।

বিন্দু আর রেখা থেকে শুরু হয় জ্যামিতির এক অনন্য যাত্রা। ইউক্লিড তাঁর এলিমেন্টস-এর প্রথম ছয়টি গ্রন্থে ধাপে ধাপে নির্মাণ করেছেন এমন এক জ্ঞানভিত্তি, যার ওপর দাঁড়িয়ে আছে আধুনিক গণিতের একটি বড় অংশ।

প্রথম গ্রন্থে পরিচয় হয় ত্রিভুজ, সামন্তরিকসহ জ্যামিতির মৌলিক নির্মাণের সঙ্গে। দ্বিতীয় গ্রন্থে রেখাংশের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে জ্যামিতিক বীজগণিতের ধারণা। তৃতীয় গ্রন্থে উঠে এসেছে বৃত্তের বিস্ময়কর জগৎ, যার প্রয়োগ জ্যোতির্বিজ্ঞান, মানচিত্রবিদ্যা ও প্রকৌশলে। চতুর্থ গ্রন্থে নিয়মিত বহুভুজ নির্মাণের মাধ্যমে স্থাপত্য ও নকশার গাণিতিক সৌন্দর্য উন্মোচিত হয়েছে।

পঞ্চম গ্রন্থে ইউডোক্সাসের অনুপাত তত্ত্ব অমূলদ সংখ্যার জটিল সমস্যার সমাধান দেয়। আর ষষ্ঠ গ্রন্থে সেই তত্ত্ব থেকেই বিকশিত হয় সদৃশতার ধারণা এবং বিখ্যাত ‘সুবর্ণ অনুপাত’ (Golden Ratio)। প্রকৃতি, শিল্প, স্থাপত্য—এমনকি আধুনিক গণিত ও ত্রিকোণমিতিতেও এই অনুপাতের প্রভাব আজও সুস্পষ্ট।

ইউক্লিডের এই ছয়টি গ্রন্থ শুধু জ্যামিতির পাঠ নয়; এগুলো মানুষকে যুক্তিবোধ, প্রমাণনির্ভর চিন্তা এবং সুসংগঠিতভাবে সমস্যা সমাধানের পথ দেখায়। দুই হাজার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এলিমেন্টস আজও গণিতের অন্যতম শ্রেষ্ঠ ভিত্তিগ্রন্থ। আমাদের বিশ্বাস, এই বাংলা সংস্করণ নতুন প্রজন্মের কাছে যুক্তি, গণিত ও জ্ঞানের এক নতুন বিস্ময়ের দুয়ার খুলে দেবে।

Additional information

ভাষা

বাংলা

লেখক

আসিফ

কাভার

হার্ডকাভার

প্রকাশনী

বাংলা একাডেমি

প্রচ্ছদ

আনিসুজ্জামান সোহেল

আইএসবিএন

978-984-07-6636-9

প্রথম প্রকাশ

আষাঢ় ১৪৩৩/ জুন ২০২৬

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইউক্লিডের এলিমেন্টসঃ জ্যামিতি ও গণিতবিষয়ক গ্রন্থ- ১ম পর্ব”

Your email address will not be published. Required fields are marked *