Sale!

Catching Fire- How Cooking Made Us Human

Original price was: ৳ 500.00.Current price is: ৳ 400.00.

-20%

আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর আগে হোমো ইরেক্টাসদের আবির্ভাব ঘটে। এই হোমো ইরেক্টাসরাই হলো প্রথম প্রাণী যারা কাচা মাংসের বদলে পুড়িয়ে মাংস খেতো। মানুষ ছাড়া অন্য কোন প্রাণীই খাবার রান্না করে খায় না। ব্রিটিশ নৃবিজ্ঞানী এবং প্রাইমাটোলজিস্ট রিচার্ড রেংহ্যাম এই বিষয়টা নিয়ে দীর্ঘ সময় গবেষণা করে নতুন এক তত্ত্ব প্রস্তাব করেন। তিনি প্রস্তাব করেন যে- আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর আগে যে হোমো ইরেক্টাসদের আবির্ভাব ঘটেছিল তা সম্ভব হয়েছিল মূলত এই রান্না করে খাবার খাওয়ার অভ্যাসের কারনে।

তিনি তার তত্ত্বে দেখিয়েছেন যে- আমরা যে মানুষ হয়ে উঠেছি তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রান্না করার অভ্যাস, বা রান্না করা খাবার খাওয়া। মানুষ যখন থেকে আগুনকে নিজেদের প্রয়োজনমত ব্যবহার করতে শিখেছিল তখন থেকেই মূলত মানুষের মানুষ হওয়ার যাত্রা শুরু। মানুষ যখন রান্না করা মাংস খাওয়া শুরু করল তখন তাদের পরিপাকতন্ত্র ছোট হওয়া শুরু করে। আর এর ফলে আমাদের মস্তিষ্কও বড় হওয়ার সুযোগ পায়। একটি বড় মস্তিস্ক প্রুচুর পরিমাণ শক্তি খরচ করে। রান্না করার ফলে সহজে খাবার হজম হয় এবং সহজেই সেই খাবার থেকে শক্তি উৎপাদন করা সম্ভব হয়।

অন্যদিকে, কাচা খাবার চিবিয়ে খেতে যে পরিমাণ শক্তি ও সময় নষ্ট হত, সেই সময়টা শিকার করা ও নিজেদের আস্তানা দেখাশোনা করার কাজে ব্যয় করা যেতো। এই অভ্যাসের কারনেই আমাদের প্রাচীন পূর্বপুরুষরা গ্রাউন্ড বেজড জীবনযাপন শুরু করেছিল। এক পর্যায়ে এই রান্না করার বিষয়টাই মানুষকে জোড়া বাধা বা পরিবার স্থাপনের দিকে নিয়ে আসে। বিয়ে, পরিবার, নারী-পুরুষের আলাদা শ্রমবিভাগ- এইসব জিনিস কোনদিনই সম্ভব ছিল না- যদি আমাদের পূর্বপুরুষরা রান্না করতে না শিখত।

আমাদের প্রাচীন পূর্বপুরুষদের খাবারগুলো বর্তমান সময়ে আমাদের উপর কেমন প্রভাব ফেলতে পারে- এর উপর ভিত্তি করে লেখক তার গবেষণাকে এগিয়ে নিয়ে গেছেন। মানবজাতির বুদ্ধিমত্তা, সামাজিকতা ও যৌনতাকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে এই রান্না করার খাবার খাওয়ার অভ্যাস।

রিচার্ড রেংহ্যাম নিজেই এই এই বিষয়টা নিয়ে গবেষণা করেছেন, এবং বইটিও তিনিই লিখেছেন। ২০১০ সালে Catching Fire: How Cooking Made Us Human বইটি স্যামুয়েল জনসন পুরষ্কার পায়। জ্ঞানপিপাসুদের এই বই নতুন চিন্তার খোঁড়াক জোগাবে।

Additional information

Author

Richard Wrangham

Cover Type

Hardcover

Reviews

There are no reviews yet.

Be the first to review “Catching Fire- How Cooking Made Us Human”

Your email address will not be published. Required fields are marked *