Sale!

Elon Musk — Walter Isaacson

Original price was: ৳ 800.00.Current price is: ৳ 600.00.

-25%

ইলন মাস্ক কি একজন সুপার জিনিয়াস, নাকি বদ্ধ উন্মাদ? নাকি দুটোই?

ওয়াল্টার আইজ্যাকসনের Elon Musk বইটি পড়লে এই প্রশ্নের কোনো সহজ  উত্তর পাবেন না। কিন্তু মাস্কের কাজ আর কাজ করার ধরন নিয়ে আপনি খুব গভীরভাবে জানতে পারবেন।

মাস্কের শৈশব কেটেছে নানা ধরনের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে। এরপর PayPal, Tesla, SpaceX, Neuralink প্রতিটি উদ্যোগই যেন একেকটি রোমাঞ্চকর গল্প। ইলনের রয়েছে অসম্ভব রকমের ঝুঁকি নেওয়ার মানসিকতা, তার কাজের গতি তীব্র থেকেও তীব্রতর। আর “অসম্ভব” বলে কোনো শব্দটিই যেন তার অভিধানে নেই। তবে তার ব্যক্তিত্বের অন্ধকার দিকও সামনে এসেছে বইটিতে।

আইজ্যাকসন বিখ্যাত ব্যক্তিদের নিয়ে লেখার জন্য সুপরিচিত। কিন্তু তিনি এই মানুষগুলোকে কোনো নিখুঁত নায়ক হিসেবে উপস্থাপন করেন না। আর এটাই তার লেখার সবচেয়ে বড় শক্তি। আইজ্যাকসন মূলত মাস্কের প্রতিভা, তার রাগ, আবেগ, অহংকার, অস্থিরতা এবং সিদ্ধান্ত নেওয়ার অদ্ভুত ধরন সবকিছুকেই পাশাপাশি রেখেছেন। তাই Elon Musk বইটি শেষ পর্যন্ত দেখিয়েছে যে, একজন মানুষের হাতে ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা কতটা ভয়ংকর ও বিস্ময়কর হতে পারে। মানুষের উচ্চাকাঙ্ক্ষা কীভাবে পৃথিবীর গণ্ডি পেরিয়ে মঙ্গল গ্রহ পর্যন্ত চলে যায় সেটা জানতে হলেও পড়া দরকার এই বইটি।

Additional information

Language

English

Writer

Walter Isaacson

Quality

Premium quality print on off-white offset paper

Cover Type

Hardcover

Reviews

There are no reviews yet.

Be the first to review “Elon Musk — Walter Isaacson”

Your email address will not be published. Required fields are marked *